নোটারি
কি কেন করবেন?
নোটারি পাবলিক কি?
আমাদের দৈনিন্দন জীবনে নানা কাজে
দলিল-দস্তাবেজ নোটারি বা সত্যায়ন করার প্রয়োজন হয়। আর এ কাজ করা হয় নোটারি
পাবলিকের মাধ্যমে। আমরা অনেক সময় না বুঝে কাগজপত্র নোটারি করি। কিন্তু কেন নোটারির সম্পাদন
প্রয়োজন তা অনেকেই জানেনা না। দলিল বা ডকুমেন্ট সরকারিভাবে
সত্যায়িত করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়। নোটারি পাবলিককে সংক্ষেপে নোটারি
বলা হয়ে থাকে।
জমিজমা-সংক্রান্ত দলিল-দস্তাবেজ,
যেকোনো হলফনামা, অঙ্গীকারনামা, বিয়ে, বিবাহবিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত
যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জন্ম-মৃত্যুর সনদ, বিদেশে নাগরিকত্বের জন্য আবেদন
প্রভৃতি বিষয় নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক। বিদেশে যাওয়ার
ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক। অনেক সময় বিদেশি ভাষা থেকে অনুবাদ কিংবা
বাংলা থেকে বিদেশি ভাষায় অনুবাদ সত্যায়নের প্রয়োজন পড়ে। এ ছাড়া পেমেন্ট অথবা
ডিমান্ডের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে, চার্টার পার্টি এবং অন্যান্য বাণিজ্যিক
দলিলপত্র তৈরিতে নোটারি করতে হয়।
বিশেষ কোনো কাজে কোনো গুরুত্বপূর্ণ
ডকুমেন্ট বা কাগজপত্র উপস্থাপন করতে হলে সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত
করে তা জমা দিতে হয়। বিদেশে গমন করার ক্ষেত্রে এ সত্যায়ন একদম বাধ্যতামূলক। এ ছাড়া
জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ, হলফনামা, বিবাহবিচ্ছেদ, গাড়ি বেচা-কেনা, শিক্ষাগত
যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম-মৃত্যুর সনদপত্র এবং বিদেশে
ইমিগ্রেশনের সব কাগজপত্র নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা হয়। আমাদের দেশে সাধারণত
নোটারি পাবলিকের কাজ অনুমোদিত আইনজীবীরাই করেন। পাশাপাশি কোনো দলিলের সত্যতা
প্রমাণ করা, সত্যায়িত অথবা প্রত্যয়ন করা, পেমেন্ট অথবা ডিমান্ডের ক্ষেত্রে অধিকতর
নিরাপত্তার জন্য কোনো প্রমিজরি নোট, হুন্ডি অথবা বিল অব এক্সচেঞ্জ উপস্থাপন করা,
কোনো প্রমিজরি নোট, হুন্ডি অথবা বিল অব এক্সচেঞ্জ গ্রহণে অস্বীকৃতি বা
নন-পেমেন্টের মাধ্যমে সৃষ্ট ডিজঅনারের চিহ্ন দেয়া বা ঘোষণা করা অথবা নেগোশিয়েবল
ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১-এর অধীনে অধিকতর নিরাপত্তার জন্য নোটিশ জারি করা, শপথ
পরিচালনা করা অথবা কোনো ব্যক্তি থেকে শপথপত্র গ্রহণ করা, চার্টার পার্টি এবং অন্য
বাণিজ্যিক দলিলাদি প্রস্তুত করা, বাংলাদেশের বাইরে কোনো দেশ অথবা জায়গায় কার্যকর
কোনো দলিল সেখানকার আইনের সঙ্গে মিল রেখে একই আকারে এবং ভাষায় প্রস্তুত করা,
সত্যতা প্রমাণ করা, কোনো দলিল এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা এবং অনুবাদের
সত্যতা প্রমাণ করা এগুলো নোটারি পাবলিক করেন। উল্লেখ্য, পুরো বিষয়টি নোটারিস
অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস-১৯৬৪ দ্বারা নিয়ন্ত্রিত।
0 comments:
Post a Comment